কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সুরক্ষায়
সাধারণত ১০ থেকে ১৬ বছর বয়সে মেয়েদের ঋতুস্রাব শুরু হয়। এটা ৪৫ থেকে ৫১ বছর পর্যন্ত চলতে থাকে। স্বাভাবিক অবস্থায় ২৮ দিন পরপর ঋতুস্রাব শুরু হয়ে ৩ থেকে ৭ দিন চলতে থাকে। এ বিষয়ে কিশোরীদের জ্ঞান থাকলে নিজেকে ভয়ভীতি ছাড়ায় মানিয়ে নিতে পারবে। এর মাধ্যমে একটি মেয়ে সন্তান ধারনের সক্ষমতা অর্জন করে। এ সময় স্বাভাবিক খাওয়া-দাওয়া করবে। খালি পেটে থাকলে মেয়েটি আরো দুর্বল হয়ে যেতে পারে। ফলে রক্তপাত আরো বেশি হতে পারে।
ঋতুস্রাবের রক্ত প্রথম বাদামি রঙের হয়। পরবর্তীতে লাল এবং শেষে এর রঙ আবার বাদামি হয়। গড়ে ৫ থেকে ৮০ মিলি লিটার পর্যন্ত রক্তপাত হতে পারে। প্রথম ঋতুস্রাব শুরু হওয়ার পর থেকে রক্ত বিরতি পর্যন্ত একজন মহিলা গড়ে প্রায় ২১০০ দিন বা ৬ বছর Menstrual Phase এর মধ্য দিয়ে পার করেন। কিন্তু দু:খজনক হলেও সত্য, মেয়েদের স্বাভাবিক বেড়ে ওঠা ও সন্তান ধারণের ক্ষমতা লাভের এই বিষয়ে সমাজে এমনি পরিবারেও কোনো খোলামেলা আলোচনা করা হয়না। পরিবার কিংবা সমাজ থেকে মেয়েটিকে আগেই এই বিষয়ে শিখানো উচিত। নাহলে এই শারীরিক বিষয়ে তারা অজ্ঞই থেকা যাবে।
Post a Comment