Header Ads

জেনে নিন সমুদ্রের রাজার সম্পর্কে অজানা রহস্য।

সমুদ্রের বিস্ময় নীল তিমি। পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী নীল তিমিকে একবার চোখে দেখা জীবনের সেরা অনুভূতি হয়ে থাকবে। বর্তমানে পৃথিবীতে মাত্র ৬ থেকে ১২ হাজার নীল তিমি আছে।

আকৃতি।
একটি নীল তিমির দৌর্ঘ্য প্রা ৮২ থেকে ১০৫ ফুট হয়। এর ওজন প্রায় ২০০ টন পর্যন্ত হতে পারে।

খাবার।
একটি নীল তিমির ওজন প্রায় ২ হাজার ৬৬৭ জন মানুষের সমান। নীল তিমির সবচেয়ে পছন্দের খাবার 'ক্রিল'। এগুলো ছোট এক ধরনের মাছ। 'ক্রিল' মাছ দেখতে চিংড়ি মাছের মত। একটা তিমির প্রতিদিন প্রায় সাড়ে ৩ টনের চেয়েও বেশি খাবার প্রয়োজন হয়। একটি তিমি মাছ প্রতিদিন প্রায় চার কোটি ক্রিল মাছ খায়। হিসাব করে দেখুন।

বিশেষত্ব।
নীল তিমি কে সমুদ্রের মহারাজা বলা হয়। কেউ নীল তিমির কাছে ভেড়ার সাহস করেনা। সে স্বাধীনভাবে সাঁতরে বেড়ায়।

আজকাল নীল তিমি দেখা ভাগ্যের ব্যাপার হয়ে গেছে। কপাল ভালো থাকলে দেখতেও পারেন। গহিন সমূদ্রে ক্ষণিকের জন্য তাদের ভেসে উঠতে দেখা যায়।

No comments