Header Ads

বানাবেন নাকি গাজরের ঝুরি হালুয়া।

আপনিও তৈরি করতে পারেন গাজরের ঝুরি হালুয়া। এজন্য আপনাকে বেশি কষ্ট করতে হবেনা। হাতের কাছেই পাবেন প্রয়োজনীয় উপাদান।

গাজর কোরানো ৫০০ গ্রাম।
গুড়া দুধ দুই কাপ।
চিনি দুই কাপ।
এলাচ গুড়া আধা চা চামচ।
কিশমিশ এক চা চামচ।
ঘি আধা কাপ।
তেজপাতা দুইটা।
কাজুবাদাম এক টেবিল চামচ।

চলুন শুরু করা যাক আজকের আয়োজন।
প্রথমে গাজরের খোসা ফেলে ভালো করে ধুয়ে কুচি করে কেটে ভালোমমতো পানি ঝরিয়ে নিন।

এবার কড়াইয়ে ঘি দিয়ে তেজপাতা, কিশমিশ ও কাজুবাদাম দিয়ে ভেজে এতে গাজর দিয়ে নাড়তে থাকুন।

এবার এতে চিনি ও গুড়ো দুধ দিয়ে হালকা আচে নাড়তে থাকুন। খেয়াল রাখুন যেন বেশি কড়া না হয়ে যায়।

গাজর সেদ্ধ হলে এলাচ গুড়া ছিটিয়ে মাখা মাখা হলে নামিয়ে পরিবেশন করুন।

No comments