Header Ads

প্যালেস অব ভার্সাই, ফ্রান্স

ত্রয়োদশ সম্রাট লুই ফ্রান্সের ভার্সাই শহরে এই বিখ্যাত রাজপ্রাসাদ নির্মাণ করেছিলেন। তার মৃত্যুর পরে এই ঐতিহাসিক প্রাসাদ প্রায় ১৮ বছর অব্যবহৃত পড়েছিলো।

চতুর্দশ লুই এই প্রাসাদ পরে রাজপ্রাসাদে সম্প্রসারণ করেন।

ত্রয়োদশ লুই এর চারপাশে প্রায় চল্লিশ হেক্টর জজমি ক্রয় করেছিলেন। বিখ্যাত এই প্রাসাদের ডিজাইন করেছিলেন, বিশ্বখ্যাত স্থপতি 'লুই লা ভাউ'। এই স্থপতি প্রাসাদটির নির্মাণকাজ তদারকি করেছিলেন।

বিখ্যাত এই প্রাসাদটিতে রয়েছে ২০০০ কক্ষ, তার কয়েকগুণ দরজা-জানালা। প্রাসাদে রয়েছে ৬১২৩ টি পেইন্টিং। এছাড়াও রয়েছে ১০২ টি ভাস্কর্য।

এই প্রাসাদটি ফ্রান্সের ক্ষমতাধর রাজতন্ত্রের ইতিহাস বহন করে। জেনে অবাক হবেন যে, ৪৫০ বছর আগে এই এলাকা ছিলো একটি গ্রাম। এই গ্রামের অবস্থান রাজধানী প্যারিসের অদূরেই অবস্থিত।

প্রাচীন সভ্যতার ইতিহাস জড়িয়ে রয়েছে এই বিখ্যাত রাজপ্রাসাদ ঘিরে। কখনো প্যারিসে ঘুরতে গেলে দেখে আসতে পারেন ভার্সাই নগরীর এই ঐতিহাসিক নিদর্শন।

No comments