Header Ads

শ্যাতো দে ভিনসেন্স, ফ্রান্স

এই রাজপ্রাসাদ ফ্রান্সে ১৩৪০ সাল থেকে ১৪১০ সাল পর্যন্ত রাজ পরিবারের দুর্গ হিসেবে ব্যবহৃত হতো। ফ্রান্সের রাজধানী প্যারিসে এই রাজপ্রাসাদ অবস্থিত।

১১৫০ সালে ভিনসেন্স শহরের বনে গোপনে প্রাসাদটি তৈরি করা হয়। ফ্রান্সের তখনকার রাজা সপ্তম লুইসের আদেশে এটি তৈরি হয়।

১৩০০ শতাব্দীতে নবম লুইস এটাকে আরো বর্ধিত করেন। প্রাসাদটির চারিদিকে একটি পরিখা খনন করে প্রাসাদটি তখনন ঘিরে ফেলা হয়।

রাজা সপ্তম লুই শিকারে বের হলে এই প্রাসাদেই অবস্থান করতেন।

১২৭৪ সালে তৃতীয় ফিলিফ, ১২৮৪ সালে চতুর্থ ফিলিপ এই প্রাসাদেই বিয়ে করেন। ১৪০০ শতাব্দীর আগে তিনজন রাজা এই প্রাসাদেই মৃত্যুবরণ করেন। এদের মধ্যে ১৩১৬ সালে রাজা দশম লুইস, ১৩২২ সালে পঞ্চম ফিলিপ এবং ১৩২৮ সালে রাজা চার্লস মৃত্যুবরণ করেন।

আসল স্থাপনাটির বিশাল অংশ নষ্ট হয়ে গেছে। চতুর্দশ শতকে নির্মিতি অংশগুলোর সংস্কার করে পর্যটকদের জন্য খুলে দেয়া হয়। প্রাসাদটিতে প্রবেশের জন্য তিনটি বড়বড় প্রবেশদ্বার রয়েছে।

No comments