Header Ads

গুয়েইতা, ইটালি

পুরোনাম 'রোকা দেলা গুয়েইতা সান মারিনো'। ইতালির সান মারিনোয় অবস্থিত। পাহাড়ের সবচেয়ে উচুতে তিনটি টাওয়ার মিলে এই রাজপ্রাসাদ। বাকি দুটি টাওয়ারের নাম ডে লা ফ্রাটা এবং মন্তালে। এখান থেকে ইতালির সান মারিনোর পুরোটা একবারে দেখা যায়। যদিও বিভিন্ন সময় বিভিন্ন পরিবর্তন এসেছে এই রাজপ্রাসাদের।

এই টাওয়ার তিনটি মিলে স্থাপনাটি নির্মিত হয়েছিলো ১১শতকে। তবে গুয়েইতা শহরটি নির্মিত হয়েছিলো সবার আগে। তাই সবাই এই প্রাসাদকে গুয়েতা নামে জানে।

এই টাওয়ারগুলোর একটি ওয়াচ টাওয়ার এবং একটি বেল টাওয়ার হিসেবে ব্যবহৃত হতো।

আরও আছে সেন্ট বারবারা চ্যাপেল এবং একটি দুর্গ। এই দুর্গটি ব্যবহৃত হত অপরাধীদের শাস্তি দেয়ার জন্য।

ইটালীয় বিখ্যাত এই প্রাসাদটি ২০০৮ সালে ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ঘোষণা করা হয়েছে।

No comments