Header Ads

বসনিক প্রাসাদ, স্লোভাকীয়

অপরুপ একটি রাজপ্রাসাদের নাম বসনিক। যেন শিল্পীর আকা কোনো ছবি। স্লোভাকিয়ার বসনিক শহরে একটি পাহাড়ের উপর নির্মিতি একটি রাজপ্রাসাদ এটি।

একনজর দেখলেই মনে পড়বে এটি আপনার অপরিচিত নয়। কারন টেলিভিশন স্ক্রিনে কিংবা থিয়েটারে এই রাজপ্রাসাদ আপনি অনেকবার দেখেছেন।

অনেকগুলো সিনেমার শুটিং হয়েছে রাজপ্রাসাদে। এর মধ্যে সবচেয়ে আলোচিত সিনেমা হলো ইটালিয়ান ফ্যান্টাসি মুভি 'ফান্তাগিরো'।

প্রথমদিকে এই দুর্গটি কাঠ দিয়ে নির্মাণ করা হয়েছলো। পাহাড়ের উপরে বৃক্ষরাজি দ্বারা ঘেরা কাঠের এই প্রাসাদটি ছিলো অসাধারণ।

পরিবর্তিতে ১৩ শতকে পাথর দিয়ে প্রাসাদটি আবারো নির্মাণ করা হয়। ১৯৭০ সালে স্লোভাকিয়া সরকার এটাকে জাতীয় ও সাংস্কৃতিক সৃতিস্থিম্ভ হিসেবে ঘোষণা করে।

No comments