ল্যাম্ব কাবাব।
ভেড়ার মাংস কিমা: ৫০০ গ্রাম,
লেবুর কুচি: ১ টেবিল চামচ,
লেবুর রস: ১ টেবিল চামচ,
রসুন কুচি: ১ টেবিল চামচ,
পুদিনা পাতা: ১ টেবিল চামচ,
লবণ: ১ চা চামচ,
গোলমরিচ: আধা চা চামচ,
তেল: ১ টেবিল চামচ,
বিস্কুটের গুড়া: আধা কাপ,
প্রথমে একটি বাটিতে ভেড়ার মাংসের কিমা, লেবুর কুচি, লেবুর রস, পিয়াজ কুচি, রসুন কুচি, লবণ, গোলমরিচের গুড়া, সামান্য তেল দিয়ে মাখিয়ে নিতে হবে।
এখন কাবাবগুলো লম্বা করে তৈরি করতে হবে। কাবাবগুলো অবশ্যই চ্যাপ্টা করে বানাতে হবে।
এখন চুলায় একটি গ্রিলের তাওয়াতে তেল দিন। তেল গরম হলে কাবাবগুলো এপিঠ-ওপিঠ করে ভাজুন। কাবাবগুলো বাদামি রঙের হয়ে গেলে কড়াই থেকে নামিয়ে নিন।
এভাবে আপনি একাই বানাতে পারবেন ল্যাম্ব কাবাব। এবার সুন্দর করে সাজিয়ে পরিবেশ করুন।
Post a Comment