Header Ads

গ্রিল চিকেন সালাদ

গ্রিল চিকেন সালাদ।

মুরগির বুকের টুকরো: ৩ খন্ড,
সওয়াস: ২ চা চামচ,
ওয়েস্টার সস: ২ চা চামচ,
চিলি সস: ৩ চা চামচ,
লবণ: ১ চা চামচ,
গোলমরিচ গুড়া: ১ চা চামচ,
শসা স্লাইস : ২ টি,
টমেটো: ২ টি,
লেটুসপাতা: ৪ টি

প্রথমে একটি বাটিতে মুরগির টুকরা, সওয়াস, ওয়েস্টার সস, চিলি সস, লবণ ও গোলমরিচ গুড়া দিয়ে ভালো করে মাখিয়ে নিন।

চুলায় একটি গ্রিল তাওয়া দিন। তাওয়া গরম হলে মুরগির টুকরোগুলো ভালো করে ভাজুন। এবার ভাজা মুরগির টুকরোগুলো ছোট ছোট করে কেটে নিন। তৈরি হয়ে যাবে গ্রিল।

এখন নতুন একটি প্লেটে শসা, টমেটো, লেটুস পাতা ও গোলমরিচ গুড়ো ভালো করে মিশিয়ে নিন। তৈরি হয়ে যাবে সালাদ।

সুন্দর করে একটি প্লেটে সালাদ ও ভাজা মুরগির মাংস দিয়ে পরিবেশ করুন।

No comments