Header Ads

এখানে আসলে মনে হবে আপনি স্বপ্নে আছেন।

ইকুয়েডরের কাছেই আগ্নেয়শিলার এক দ্বীপ। গালাপাগোস দ্বীপ। পৃথিবীর সবচেয়ে সুন্দর, বৈচিত্র্যমময়, রহস্যময় এই দ্বীপকে অনেকে বলেন পৃথিবীর একমাত্র জীবন্ত জাদুঘর।

বিখ্যাত প্রকৃতিবিজ্ঞানী চার্লস ডারউইন এ দ্বীপে প্রায় ৩ বছর অবস্থান করে দ্বীপের বিভিন্ন নমুনা সংগ্রহ করেন। প্রানীদের নিয়ে গবেষণা করে রচনা করেন 'দি অরিজিন অব স্পোসিস'।

এই দ্বীপের প্রাণীবৈচিত্র এতটাই ভিন্ন যে বিজ্ঞানীরা ধারনা করেন হাজার বছর আগে তা ভুমিকম্পের কারনে আফ্রিকার মূল ভুখন্ড থেকে আলাদা হয়ে যায়। এখান থেকে অনুমান করা যায় এ দ্বীপ সৃষ্টির রহস্য।
এ অঞ্চলের আকাশ, বাতাস, সাগর, মাটি সবখানেই প্রকৃতির খামখেয়ালিপনার উদাহরণ স্পট। এখানে আসলে মনে হবে আপনি স্বপ্নে আছেন।

প্রাকৃতিক পরিবেশের অবস্থাও সবখান থেকে আলাদা। পৃথিবীর সকল স্থান থেকে এই সস্থান একটু ভিন্ন। শুধু প্রানীবৈচিত্রই নয়, এখানে প্রাপ্ত বিভিন্ন প্রজাতির গাছের প্রায় এক-তৃতীয়াংশই পৃথিবীর আর কোথাও খুজে পাওয়া কষ্ট।

আপনিও চাইলে ঘুরে আসতে পারেন ইকুয়েডরের এই রহস্যময় দ্বীপটি থেকে। জেনে আসতে পারেন নতুন এক অজানা সম্পর্কে।

No comments