Header Ads

গ্রান্ড ক্যানিয়ন পৃথিবীর অন্যতম মূল্যবান সম্পদ।

টেলিভিশন বা সরাসরি কখনো গ্রান্ড ক্যানিয়ন দেখেছেন কি? পৃথীবুকে নতুন করে দেখতে গ্রান্ড ক্যানিয়ন দেখতে হবে। অপরূপ সৌন্দর্যময় এক বিশাল এলাকা। এটা দেখতে হলে যেতে হবে যুক্তরাষ্ট্র। চোখ ধাঁধাঁনো ও মনোমুগ্ধকর এক বিশাল এলাকা।

কলোরাডো নদীর কথা বললে অনেকেই চিনে থাকবেন। সেখান থেকেই এক সময় বয়ে যেত প্রবল স্রোতের এই নদী।

গ্রান্ড ক্যানিয়ন গিরিখাত দেখতে এখানে ছুটে যান অনেক মানুষ। কেননা এই গ্রান্ড কক্যানিয়ন হচ্ছে পৃথিবীর জনপ্রিয় দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম।

এই গ্রান্ড ক্যানিয়ন প্রায় ৪৪৬ কিলোমিটার লম্বা। আর কিছু কিছু জায়গা এই গিরিখাত প্রায় ১৮ মাইল বা ২৯ কিলোমিটার পর্যন্ত চওড়ায়। আয়তন শুনে হয়তো অনেকে বুঝতে পারেন এর বিশালত্ব। আর নিজের চোখে না দেখলে বিশ্বাস করাও প্রায় অসম্ভব।

সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে, এই গ্রান্ড ক্যানিয়নের গভীরতা প্রায় ৬ হাজার ফুট। এই গিরিখাত কোন কোন জায়গায় ১.৬ কিলোমিটার গভীর আবার ২৯ কিলোমিটার প্রশস্ত।

গ্রান্ড ক্যানিয়ন পৃথিবীর অন্যতম মূল্যবান সম্পদ। এই প্রাকৃতিক সম্পদ নিজ চোখে উপভোগ করাও অনেক সৌভাগ্যের বিষয়।

No comments