Header Ads

এই রহস্য ঘেরা বনে যেন অফুরন্ত স্বপ্ন ছড়িয়ে ছিটিয়ে আছে।

এই সমুদ্র আর শহর নগরের বাইরে যে গোটা আরেকটি দুনিয়া চোখের আড়ালে রয়ে গেছে আমাজন ঘুরে না এলে সেটা বিশ্বাস করতে কষ্ট হবেই। যারা পৃথিবীর টুকিটাকি খোজখবর রাখেন তারা এই আমাজন সম্পর্কে জানেন।

এর অবস্থান ব্রাজিল তথেকে শুরু করে পেরু, ভেনিজুয়েলা, ইকুয়েডর, বলিভিয়া, গায়ানা, ফ্রান্স পর্যন্ত।

জীবনের পুরোটা দিয়ে দিলেও আমাজন দেখা শেষ হবেনা। আমাজন বন আমাজন নদীর অববাহিকায় অবস্থিত পৃথীবির সবচেয়ে বড় নিরক্ষীয় বন।

পৃথিবীর বিশাল আকৃতির বনের সাথে বাংলাদেশের সুন্দরবনের কিছুটা মিল রয়েছে। কিন্তু, আয়তনগত দিক দিয়ে সুন্দরবন থেকে অনেক বিশাল এই আমাজন।

এর আয়তন প্রায় সড়ে পাচ মিলিয়ন বর্গ কিলোমিটার। আমাজন বন অত্যান্ত দুর্গম। প্রাচীন কালে অভিযাত্রীরা আমাজনে সোনা, রুপা এবং ধন রত্নের খোজে প্রবেশ করত। এখনো সেটা অব্যাহত আছে।

যারা রহস্যময় স্থান ঘুরেবেড়াতে পছন্দ করেন, তাদের জন্য এই বন অনেক সুন্দর একটা ভ্রমনের স্থান।

এই রহস্য ঘেরা বনে যেন অফুরন্ত স্বপ্ন ছড়িয়ে ছিটিয়ে আছে। এ বনে এমন সব প্রানি ও উদ্ভিদের মেলা বসে যেগুলো বাকি দুনিয়ার কোথাও নেই।

No comments