Header Ads

পাহাড়ের আড়ালে লুকিয়ে থাকা এক শহর।

পাহাড়ের আড়ালে লুকিয়ে থাকা এক শহর। আধুনিক সভ্যতার বাইরে ইতিহাসের নানা রহস্য বুকে নিয়ে দাঁড়িয়ে থাকা শহর এটি। এটির নাম মাচুপিচু। ইনকা সভ্যতার সবচেয়ে মূল্যবান নিদর্শন এই মাচুপিচু শহরটি। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা ২৪০০ মিটার। 

রহস্যে ঘেরা এই শহর মূলত কেন তৈরি হয়েছিলো এবং কি কাজে ব্যবহৃত হতো তা নিয়ে আছে নানা মতভেদ। মানুষকে বিমূঢ় করে দেবে এই মাচুপিচু। এটি পেরুর উরুবাম্বা উপত্যকারর ওপর একটি পর্বত চুড়ায় অবস্থিত।

এটি সম্ভবত ইনকা সভ্যতার সবচেয়ে পরিচিত নিদর্শন। ঐতিহাসিকদের মতে, এটি এমন একটি উপনিবেশ, যা বিজিত অঞ্চল সমূহের অর্থনীতি নিয়ন্ত্রণে ব্যবহৃত হতো। সত্যি কি তাই?

এখানেই শেষ নয়। অনেকে মনে করেন, এটি একটি জেলখানা হিসেবে ভয়ংকর অপরাধীদের রাখার জন্য নির্মিত হয়েছিল।

তবুও রহ্যসের শেষ হয়নি। দুজন ইংরেজ গবেষক জন রো এবং রিচার্ড বার্গারসহ আরো অনেকের গবেসণায় বেরিয়ে এসেছে মাচুপিচু কোনো প্রতিরক্ষা মূলক আশ্রয়স্থল নয়। এটি ছিলো ইনকা সম্রাট পাচাকুতিকের একটি অবকাশযযাপন কেন্দ্র।

মাচুপিচু ঐতিহ্যবাহী ইনকা সভ্যতার এক অনুপম নিদর্শন। পালিশ করা পাথর নির্মিত এই শহরের প্রধান স্থাপনাগুলো হচ্ছে সূর্য স্তুপ, সূর্য মন্দির ও তিন জানালা ঘর ইত্যাদি।

No comments