Header Ads

মেরু অঞ্চলের রহস্যময় আলো

কখনো দেখেছেনকি আকাশে হরেক রকমের আলো? কখনো লাল, নীল, বেগুনী, সবুজ বা গোলাপি। হ্যা এরকম কিছু পৃথিবীতে হয়ে থাকে। এটাকে নর্দান লাইট নামে ডাকা হয় বিশ্বে। চলুন পরিচিত হই নর্দান লাইটের সাথে।

মেরু অঞ্চলে পথ চলছেন। হঠাত মনে হলো আকাশটা কেমন বদলে গেছে। ক্ষণেক্ষণে রঙের ছোটাছুটি মাথা ঢেকে দিচ্ছে যেন। সোনালি রোদের আকাশ, মেঘলা আকাশ অথবা রাতের কালো আকাশে তারার ঝলকানি। সূর্যোদয় বা সূর্যাস্তের লালাভ আভা- এমন সব অভিজ্ঞতাকে ছাপিয়ে যাবে নানা রঙের আকাশ। এর নাম আরোরা। এই অবিশ্বাস্য ঘটনা মানুষের মন, চোখকে সারা জীবিনের জন্য দেবে স্বরণীয় বিস্ময়। এটাকে অনেকে বলেন, মেরুজ্যোতি বা মেরুপ্রভা।

জানার পর কি আপনার এটাকে উপভোগ করার ইচ্ছা বেড়ে গেল? আরোরা মেরু অঞ্চলের আকাশে বাহারি আলোকছটা। বায়ুমন্ডলের থার্মোস্ফিয়ারে থাকা অক্সিজেন ও নাইট্রোজেন পরমানুর সংগে ম্যাগনেটোস্ফিয়ার থেকে আসা চার্জিত কণিকা সমূহের সংঘর্ষের ফলেই আরোরা তৈরি হয়। অথবা সৃষ্টি হতে পারে।

চাইলে আপনিও ঘুরে আসতে পারেন এই অঞ্চল থেকে। ভাগ্যে লেখা থাকলে আপনারো দেখার সৌভাগ্য হতে পারে এই নর্দান লাইট। সবচেয়ে স্পষ্ট আরোরা দেখা যায় আলাস্কা, কানাডা এবং স্ক্যান্ডিনেভিয়ার কিছু অঞ্চল কানাডিয়ান সীমান্ত, যুক্তরাষ্ট্রের উত্তর সীমানায়।

এটাই হচ্ছে নর্দান লাইটের পরিচর। 

No comments