নুশোয়ানসেই রাজপ্রাসাদ, জার্মানি
চিত্রের প্রাসাদটি দেখে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। অনেকে মনে করতে পারেন এ প্রাসাদটি ডিজনিল্যান্ডের বিখ্যাত স্লিপিং বিউটি প্রাসাদ এটি। ধারনা একদমই ভুল। এটি নুশোয়ানসেই রাজপ্রাসাদ। হয়তো এবার ভুলটি ভুঝতে পারছেন। চলুন জেনে আসি এই বিখ্যাত রাজপ্রাসাদ সম্পর্কে।
পৃথিবীর দৃষ্টিনন্দন এবং আকর্ষণীয় রাজপ্রাসাদগুলোর মধ্যে এটি অন্যতম। ডিজনিল্যন্ডেএ সেই বিখ্যাত রাজপ্রাসাদ স্লিপিং বিউটি তৈরিতে এটাকে অনুকরণ করা হয়েছে।
জার্মানির বেভারিয়া অঞ্চলের শোয়াংগুতে এটির অবস্থান। ১৮৮৬ সালে রাজা লুডউইগের মৃত্যুর পরে এই রাজপ্রাসাদ সকলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। এখন পর্যন্ত এই রাজপ্রাসাদে ৬১ মিলিয়ন লোকের পা পড়েছে। বর্তমানে প্রতিবছর প্রায় ১.৩ মিলিয়নেরও বেশি পর্যটক আসে এখানে। উল্লেখ্য, গ্রীস্মের ছুটিতে প্রতিদিন প্রায় ৬০০০ লোকের সমাগম ঘটে এই রাজপ্রাসাদে।

Post a Comment