কিশোরীদের জন্য উপদেশ।
স্কুল, কলেজ, ভার্সিটি কিংবা বাইরে চলতি পথে যেকোনো সময় ঋতুস্রাব শুরু হয়ে যেতে পারে। এজন্য প্যাড বা ন্যাপকিন সংগ্রহ করে সোজা বাথরুমে গিয়ে পরে নিন।
ঝুঁকি এড়াতে গত মাসের যেদিন ঋতুস্রাব শুরু হয়েছিলো এ মাসেও ওই দিনের কাছাকাছি অতিরিক্ত একটি স্যানিটারি প্যাড ব্যাগে রেখে দেওয়া ভালো।
ভালো হয় যদি এসময় গাড়ো রঙের কোন কাপড় পরে থাকা যায়। এসময় স্বাভাবিক খাবার খাওয়া উচিত। কারিন খালি পেটে থাকলে দুর্বলতা বেশি চেপে বসবে, ফলে রক্তপাত বেশি মনে হবে।
রক্তশূন্যতা এড়াতে আইরন সমৃদ্ধ খাবার বেশি পরিমানে গ্রহণ করা উচিত। টক ফল,শাকসবজি বেশি খাওয়া ভালো। চা, কফি থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। বেশি পরিমাণ ক্যালসিয়াম যুক্ত খাবার খান। যথাসম্ভব অতিরিক্ত লবণ পরিহার করুন।
এসময় পেটে হালকা ব্যথা অনুভূত হতে পারে। জরায়ুর ভেতর দিয়ে আবরণটি বেরিয়ে আসার সময় জরায়ুতে সংকোচন ও প্রসরণ হয়।
দিনে অন্তত একবার কুসুম গরম পানি দিয়ে গোছল করুন। হালকা ব্যায়াম করুন। হালকা গরম পানির সেক নিতে পারেন। ব্যথানাশক ঔষধ গ্রহণ করতে পারেন। ব্যথা কবে যাওয়ার সম্ভাবনা সৃষ্টি হবে।
Post a Comment