ত্বকের যত্নে প্রকৃতি।
গরমের উষ্ণতা বাড়িছে। সূর্যের তাপ আর ধুলোবালিতে ত্বকের জৌলুস হারাতে বসেছে। ত্বকের জেল্লা ফিরিয়ে আনতে ব্যবহার করতে পারেন প্রাকৃতিক ফেসপ্যাক।
রুপবিশেষজ্ঞ ফারজানা আলম বলেন, 'এ সময় বেশি বেশি পানি ও ফল খাইয়া উত্তম। পাশাপাশি সপ্তাহে দুবার ফেসপ্যাক ব্যবহার করতে পারেন। আদিকাল থেকেই ত্বকের সজীবতা ও সৌন্দর্য বাড়াতে হারবাল ফেসিয়ালের গুরুত্ব বেশি।
কাচা হলুদ: কাচা হলুদ, অলিভ অয়েল, লেবুর রস, ডিমের সাদা অংশ, গোলাপজল একসাথে মিশিয়ে মুখে লাগিয়ে রাখতে পারেন। ১৫ মিনিটস পর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন। হাত পায়ের কালো দাগ দূর করতেও কাচা হলুদের বিকল্প নেই।
তরমুজ : ১ টেবিল চামচ তরমুজের রস ও এক টেবিল চামচ দই একসাথে মিশিয়ে ১৫ মিনিটস মুখে লাগিয়ে রাখুন। এখন পরিষ্কার ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। উপকার পাবেন। হাতে পায়ের যত্নে কয়েক টুকরো তরমুজ ব্লেন্ড করে এর সাথে এক টেবিল চামচ চালের গুড়া মিশিয়ে ব্যবহার করুন।
শসা: কিউব করা শসা কেটে রস নিয়ে সংগে সয়াবিন, মধু ও আঙুরের রস মিশিয়ে পেস্ট তৈরি করে লাগালে ত্বকের জেল্লা বাড়বে তাছাড়া এক চা চামচ ওটমিল এবং পরিমাণমতো শসা পেস্ট একসাথে মিশিয়ে ৩০ মিনিটস রেখে দিন।মুখে ও ঘাড়ে মিশ্রণটি মেখে ২০ মিনিটস রাখুন।চাইলে সাথে মধুও যোগ করতে পারেন।মধু ত্বকে লাবণ্য ধরে রাখে।ত্বক স্বাভাবিক থাকলে সমস্যাও কম হয়।মুখের ত্বক পরিষ্কার রাখার জন্য শসার চাকা, পাতিলেবুর রস, আলুর রস ও মধু মিশিয়ে লাগিয়ে শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
Post a Comment