Header Ads

সেইন্ট পিটার্সবার্গ, রাশিয়া

রিশায়ার সেইন্ট পিটার্সবার্গে এই সুন্দর রাজপ্রাসাদটি অবস্থিত। এউ পিটারহাফ রাজপ্রাসাদ তৈরি করেন সম্রাট পিটার দ্যা গ্রেট। সেইন্ট পিটার্সবার্গ নগরীও প্রতিষ্ঠা করেন এই সম্রাট। পিটাহফ রাজপ্রাসাদকে অনেকেই ফ্রান্সের ভার্সাই রাজপ্রাসাদের অনুকরনে তৈরি বলে মনে করেন। তাই একে রাশিয়ান ভার্সেই বলা হয়।

সেইন্ট পিটার্সবার্গের সবচেয়ে বিখ্যাত ও জনপ্রিয় স্থাপনা হচ্ছে পিটারহফ। অনেক ইতিহাসবিদ বলেন, সম্রাট পিটার দ্যা গ্রেট ফ্রান্সের ভার্সাই রাজপ্রাসাদ থেকে অনুপ্রেরণা পেয়েই প্রাসাদটি তৈরি করেন।

রাজপ্রাসাদটির নাম 'পর্টারহফ' অনুবাদ করলে দাঁড়ায় 'পিটারের দরবার'। এথেকে বোঝা যায়, রাজপ্রাসাদটি ছিলো সম্রাট পিটারের  রাষ্ট্রীয় কার্যক্রমের কেন্দ্রবিন্দু। মনোমুগ্ধকর এই রাজপ্রাসাদ বিশাল এলাকাজুড়ে তৈরি করা হয়েছে। দৃষ্টিনন্দন লাগোয়া ভবনগুলোর সংগে রয়েছে অনেকগুলো বাগান, ঝরনা ও পুকুর।

এছাড়াও শৈল্পিক চিত্রকল্পে পুরোটা পরিবেষ্টিত এই অসাধারণ রাজপ্রাসাদটি। আরো রয়েছে নানা রকম নানা আকৃতির রাজপরিবারের লোকজনদের সোনালি ভাস্কর্য।

No comments