গ্রান্ড প্যালেস, থাইল্যান্ড
এশিয়ান দেশ থাইল্যান্ডের ব্যাংকে অবস্থিত আরও একটি বিখ্যাত রাজপ্রাসাদ হলো গ্রান্ড প্যালেস। অনেকগুলো ভবন একসংগে তৈরি হয়েছে এই রাজপ্রাসাদে।
বিখ্যাত এই গ্রান্ড প্যালেস তৈরি করা হয়েছিলো ১৭৮২ সালে। এটি ছিলো সিয়াম রাজ পরিবারের বাসস্থান। এই সিয়ামের বর্তমান নাম থাইল্যান্ড।
এখান থেকেই তখনকার রাজারা সব কার্যক্রম পরিচালনা করতেন। এখানে রাজপরিবারগুলো অবস্থান করেছেন ১৯২৫ সাল পর্যন্ত। যদিও সসদ্যপ্রয়াত রাজা ভুমিবল আদুলিয়াদজে চিত্রালদা প্রাসাদেই থাকতেন। তিনি এই প্রাসাদটি বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করতেন। গ্রান্ড প্যালেসটি অনেকগুলো বাগান, লন ও চত্বরের সমন্বয়ে অসাধারণ শৈল্পিক নৈপুণ্যে সসমৃদ্ধ সৌন্দর্যের আআশ্রয়। থাইল্যান্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান এখানে আয়োজন করা হয়। বিভিন্ন জাতীয় পর্যায়ের অনুষ্ঠানের আয়োজন হয়ে থাকে এই প্রাসাদে। থাইল্যন্ডে আগত বিদেশী পর্যটকেরা আসেন এই প্যালেসে।
আপনিও ঘুরে আসতে পারেন এই অসাধারণ প্যালেস থেকে।
Post a Comment