Header Ads

ডায়না- প্রিন্স চার্লস

বিশ্বের ব্যয়বহুল বিয়ের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে এই বিয়েটি। মোট খরচ ১০০ মিলিয়ন ডলার।

প্রিন্সেস ডায়না। নামটি এখনো সমানভাবে দোলায়িত করে ভক্তহৃদয়কে। তার সৌন্দর্য, মানবহিতৈষী কাজ আর অবহেলিত শ্রেণিকে খুব সহজেই আপন করে নেয়া। তার এইসব গুনসমুহ খুব সহজেই মানুষকে আকৃষ্ট করেছিলো।

ব্রিটিশ রাজপরিবারের বউ ছিলেন তিনি। তবুও চিরাচরিত নিয়মের বাইরে গিয়ে এসকল কাজ তাকে করতে হয়েছে। গুণী এই নারীকে প্রিন্সেস করে গ্রহণ করেন প্রিন্স চার্লস।

তাদের বিয়েতে আড়িম্বরপূর্ণ আয়োজন দেখে পুরো বিশ্ব হতবাক। এই রাজকীয় বিয়ে হয়েছিল ১৯৮১ তে। এই বিয়েতে রাজপরিবারের মোট খরচ হয়েছিল ১১০ মিলিয়ন ডলার।

এই বিয়েতে উপস্থিত ছিলেন প্রায় ৩৫০০ মানুষ। এছাড়া টেলিভিশনে সম্প্রচার দেখেছে বিশ্বের ৭৫০ মিলিয়ন মানুষ। প্রিন্সেস ডায়ানার গাউনটি ঢাকা ছিল ১০০০০ মুক্তা দিয়ে।

এই বিয়েটি প্রিন্স ও প্রিন্সেসের সাথে অন্যান্য মানুষও উপভোগ করেছিল। এই দম্পতির বিচ্ছেদ ঘটেছিল ১৯৯৬ সালে। বিচ্ছেদের ১ বছর পরেই ডায়না ছেলেবন্ধুর সাথে সড়ক দুর্ঘটনায় মারা যায়।

No comments