Header Ads

ভানিশা মিত্তাল ও অমিত ভাটিয়া

এটি বিশ্বের দ্বিতীয় ব্যয়বহুল বিয়ে। এই বিয়েতে খরচ করা হয়েছিল ৬৬ মিলিয়ন ডলার। এই বিয়েটি সম্পন্ন হয়েছিল ভারতে।

উৎসব অনুষ্ঠানের পেছনে ভারতীয়দের খরচের স্বভাব সম্পর্কে বিশ্ববাসীর ভালোভাবেই জানা। এই বিয়ে যদি হয় নিজের সন্তানের তাহলে বুঝতেই পারছেন। নিজের সন্তানদের বিয়েতে বিশ্ব রেকর্ড গড়তেও বাধা নেই তাদের। ঠিক এরকমভাবে এক বিয়ে হয়েছিল ভানিশা মিত্তাল ও অমিত ভাটিয়ার মধ্যে।

খরচের দিক থেকে এখন পর্যন্ত তাদের বিয়ে বিশ্বে দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে। প্রায় ৬৬ মিলিয়ন ডলার খরচ হয়েছিল এই বিয়ে অনুষ্ঠানে।

জেনে অবাক হবেন, ভারতীয় বিয়েতে এত খরচ হতে পারে। ভানিশা মিত্তাল বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি লক্ষী মিত্তালের মেয়ে। এই বিয়ের সকল খরচের হিসাব রাখা হয়েছিল।

বিয়েতে আন্তর্জাতিক তারকাদের উপস্থিতি ছিল রেকর্ড সংখ্যক। সাংস্কৃতিক অনুষ্ঠানেরও কমতি ছিলনা এই বিয়েতে। এই বিয়েতে কেলি মিনোগুরা পারফর্ম করেছিলেন মাত্র আধা ঘণ্টা। তাকে এর জন্য পরিশোধ করতে হয়েছিল ৩ লাখ ৩৩ হাজার ডলার।

আশ্চর্যজনক বিষয় হল, এত ব্যয়বহুল বিয়ে বেশিদিন স্থায়ী ছিলনা। ২০১৩ সালে তা ভেঙে যায়।

No comments