আধুনিক নৌবহর
প্রতিটি দেশই তাদের নৌবাহিনীতে সর্বাধুনিক প্রযুক্তি ও অস্ত্রশস্ত্র সজ্জিত রণতরীর নাম লিখিয়েছে। সমুদ্র রক্ষায় বিশ্বের সামরিক শক্তিধর দেশগুলো নিজেদের উন্নয়ন করে চলেছে। যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স, চীন, জাপান, ইতালি ও ভারত কয়েক দশকে সমুদ্রে নিজেদের শক্তি বৃদ্ধিতে সচেষ্ট হয়েছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যুদ্ধজাহাজে নানা ধরনের আয়োজন করা হয়েছে। প্রকৌশলীরা রণতরীর কাতারে এনেছে ডেস্ট্রয়ার। এদিকে বড় রণতরীর সাথে যুক্ত হয়েছে ক্রুজার।
এছাড়া বিমানবাহী রণতরীর কথা বলতে গেলে, সমুদ্রে রীতিমত বিশাল সামরিক বাহিনী বলা যায়।
এসব রণতরীতে কি নেই? যুদ্ধবিমান, হেলিকপ্টার, ক্রুজ, লেজার রাডার থেকে শুরু করে শতাধিক সেনা, বিমান ও নৌবাহিনী অফিসার ও কয়েক হাজার যোদ্ধা অবস্থান করতে পারে। এই অতিকায় রণতরীকে সমুদ্র দানব বললেও ভুল হবেনা।
Post a Comment