ভারতের রণতরী বিক্রমাদিত্য
ভারতের হাতে রয়েছে বিশ্বের চতুর্থ বৃহৎ রণতরী বিক্রমাদিত্য। ২০১৩ সালে এটি কমিশন লাভ করে।
ভারতের কাছে এখন দুটি বিমানবাহী রণতরী রয়েছে। ভারতকে প্রায় ২.৩৫ বিলিয়ন মার্কিন ডলার খরচ করতে হয়েছিলো বিক্রমাদিত্য কিনতে। এই রণতরীটি রাশিয়া থেকে কেনা হয়েছিলো। এই রণতরী কে উল্লেখযোগ্য সংস্কার করে ভারত। ভারত এতে সংযোজন করেছে ১৪ ডিগ্রি ৩০ মিটার স্কি জাম্প। যেটা বিমান উড্ডয়নে সাহয়ক কাজ করে। এই রণতরীর ওজন ৪৪ হাজার ৫০০ টন। ১১০ জন নেভি অফিসার এই রণতরীতে কর্মরত থাকেন। নৌসেনা রয়েছে ১৫০০ জন।
এই রণতরীর লম্বা প্রায় ২৮৪ মিটার। প্রায় ৩৬ টি যুদ্ধবিমান এই রণতরীতে একসাথে দাঁড়াতে পারে। এই যুদ্ধজাহাজ প্রায় ৩২ তলা দালানবাড়ির সমান উঁচু। যুদ্ধজাহাজটি ঘন্টায় ৫৬ কিলোমিটার গতিতে চলতে পারে।
সমুদ্রে ভারতের প্রধান যুদ্ধাস্ত্র এটি।
Post a Comment