Header Ads

চীনের প্রথম বিমানবাহী রণতরী

খুব সম্প্রতি সমুদ্রে রণতরীর উন্নয়নে চীন চমক দেখিয়েছে। সর্বাধুনিক রণতরী, ডেস্ট্রয়ার ও সাবমেরিন যোগ করে তারা বিশ্বের দ্বিতীয় নেভি ফোর্সে নাম লিখিয়েছে।

প্রায় দশ বছর সংস্কারের পর চীন সমুদ্রে ভাসিয়েছে তাদের প্রথম বিমানবাহী রণতরী। ইউক্রেন থেকে কেনা এই বিমানবাহী রণতরী বিশ্বের তৃতীয় বৃহৎ রণতরী।

সমুদ্রে চীনের আধিপত্য বিস্তারে এই রণতরী রীতিমত সামরিক বিশ্লেষকদের সব হিসাব পাল্টে দেয়। ১৯৯৮ সালে চীনা একটি ব্যবসায়ী কোম্পানি ভাসমান ক্যাসিনো হিসেবে ব্যবহার করার কথা বলে। বিমানবাহী রণতরীটি ২ কোটি টাকায় ইউক্রেন থেকে কিনে নেয়। ২০০২ সালে চীনের সমুদ্রবন্দর দালিয়ানে পৌছায় ভারিয়াগ।

চীনের ভাষ্যমতে রণতরীটি শুধু গবেষণা ও প্রশিক্ষণ কাজে ব্যবহৃত হবে। এই রণতরীর দৈর্ঘ্য ৩০২ মিটার ওজন প্রায় ৬৭ হাজার টন, ৫০ ট বিমান ধারন ক্ষমতাসম্পন্ন এবং গতি ঘন্টায় প্রায় ৩০ নটিক্যাল মাইল।

No comments